Home আন্তর্জাতিক কানাডার স্কলারশিপ, ৩ বছর দেবে ৫০ হাজার করে ডলার
আন্তর্জাতিকমতামত

কানাডার স্কলারশিপ, ৩ বছর দেবে ৫০ হাজার করে ডলার

Share
Share

উচ্চশিক্ষা গ্রহণে যাঁরা বাইরে যান, তাঁদের পছন্দের অন্যতম শীর্ষ দেশ কানাডা। শিক্ষার মান, স্কলারশিপপ্রাপ্তি, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ ইত্যাদি বিবেচনায় কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে। দেশটির অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন।

সুবিধাগুলো
আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কানাডায় পড়ালেখা করার সুযোগ করে দিতেই দেশটির সরকার ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ দিয়ে থাকে। প্রতিবছর বিভিন্ন দেশের ১৬৬ জন স্কলারশিপ পাবেন।

স্কলারশিপের মেয়াদ তিন বছর।

যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৫০ হাজার ডলার দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা হলো
প্রথমে কানাডিয়ান কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড পূরণ করতে হবে।

ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপের কোটা আছে, কানাডার এমন শিক্ষাপ্রতিষ্ঠানে মনোনীত হতে হবে।

রিসার্চ (জার্নাল ও পাবলিকেশন) থাকতে হবে।

ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার স্কোর দেখাতে হবে।

কমিউনিকেশন ও লিডারশিপ দক্ষতা থাকতে হবে।

আবেদন শেষ কবে
আবেদনের সুযোগ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করতে ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

ইরানে হামলা নিয়ে দোলাচলে ট্রাম্প, দূতদের মতামতের অপেক্ষায়

ইরানে হামলা চালানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ডোনাল্ড...

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ?

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের...

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারী আদালতে (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ...

বাংলাদেশ নিয়ে ফলকার টুর্ক : সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম

বাংলাদেশে জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে দমন–পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার...