Home বাংলাদেশের খবর ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব
বাংলাদেশের খবরলিড স্টোরি

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা জানতে সব আসনের ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০ টার পরে নির্বাচন কমিশন সচিবালয়ে আসনের কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শুরুর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ফল ঘোষণা চালিয়ে যাওয়ার ২০ মিনিট পরে উপস্থিত সাংবাদিকরা ভোট পড়ার হার জানতে চান ইসি সচিবের কাছে। জবাবে আখতার আহমেদ বলেন, ‘আপনারা এত অধৈর্য হলে আমি এটা বন্ধ করে দিয়ে ওইটার দিকে যাই।’

পরে তিনি নিজেই জিজ্ঞাসা করেন, ‘আপনারা (সাংবাদিকেরা) কোনটা চাচ্ছেন?’

পরে সাংবাদিকদের একই প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘কত শতাংশ ভোট পাওয়া গেছে, এটা বলা হবে ২৯৯টা আসনের ভোট কাউন্ট করার পরে। কাজেই ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরে অপেক্ষা করেন অনুগ্রহ করে।’

এরপর তিনি আবার আসনভিত্তিক ‘আংশিক ফল’ ঘোষণা চালিয়ে যান।

ফলাফল ঘোষণার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন বলেছিলেন, গণভোট ও পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত থাকায় ফলাফল চূড়ান্ত করতে সময় লাগছে। তবে এতে কোনো ‘কারসাজি’ বা ‘অনিয়মের সুযোগ’নেই। তার কাছেও সাংবাদিকরা ভোটের হার জানতে চাইলে তিনি বলেন, ‘ইসি সচিব বলবেন’। এরপর বক্তব্য শেষ করেন সিইসি।

এবারের নির্বাচনে ২৯৯টি আসনের মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ইসির পক্ষ থেকে দুই দফা ভোট পড়ার হার ব্রিফ করেন সচিব আখতার হোসেন। তবে দুবারই সব কেন্দ্রের ভোট পড়ার হার জানাতে পারেননি তারা। বিকেল ৪টার পরে ৩৬ হাজার ৩১ কেন্দ্রের ভোট গ্রহণের হার নিয়ে কথা বলেন ইসি সচিব। তিনি জানান, দুপুর ২ টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। এর আগে দুপুর ১টার পরে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রের ভোট গ্রহণের হার জানান ইসি সচিব।

Share
Related Articles

জাফরুল্লাহর নাম নিয়ে আলোচনার পর স্বাধীনতা পুরস্কারের নিয়ম পরিবর্তন

স্বাধীনতা পুরস্কারের তালিকায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর নাম দ্বিতীয়বার আসা নিয়ে আলোচনা তৈরি...

আগামীকাল থেকে সব বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

বৈশ্বিক সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব সরকারি ও...

ইরানে হামলা নিয়ে দোলাচলে ট্রাম্প, দূতদের মতামতের অপেক্ষায়

ইরানে হামলা চালানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ডোনাল্ড...

টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কানাডার টরন্টোতে স্থায়ী...