Home অর্থনীতি ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার
অর্থনীতিআন্তর্জাতিকসাহিত্য

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

Share
Share

কানাডার ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার। এই আর্থিক বছরে এখন পর্যন্ত ফেডারেল সরকারের বাজেট ঘাটতি বেড়ে হয়েছে ৭৩০ কোটি ডলার। অর্থ বিভাগের সর্বশেষ ফিসক্যাল মনিটর বলছে, গত বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ঘাটতি ছিল যেখানে ১২০ কোটি ডলার।

চার মাসে রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯০ কোটি ডলারে, ২০২৩ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ের চেয়ে যা ১০ দশমিক ২ শতাংশ বেশি।

নিট অ্যাকচুরিয়াল ক্ষতি বাদ দিলে কর্মসূচি ব্যয় বেড়েছে ১ হাজার ৭৫০ কোটি ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ। কারণ, ফেডারেল সরকার এখন কর্মসূচিতে বেশি ব্যয় করছে এবং প্রদেশ ও অঞ্চলগুলোতে তা স্থানান্তর করছে।
এই সময়ে সরকারি ঋণের মাশুল বেড়েছে ৪২০ কোটি ডলার বা ২৮ দশমিক ৮ শতাংশ। উচ্চ সুদের হারের কারণেই মূলত এই বৃদ্ধি। নিট অ্যাকচুয়ারিয়াল ক্ষতি কমেছে ৮ কোটি ডলার বা ২৩ দশমিক ২ শতাংশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

ইরানে হামলা নিয়ে দোলাচলে ট্রাম্প, দূতদের মতামতের অপেক্ষায়

ইরানে হামলা চালানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ডোনাল্ড...

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারী আদালতে (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ...

বাংলাদেশ নিয়ে ফলকার টুর্ক : সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম

বাংলাদেশে জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে দমন–পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার...

ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি : ন্যাটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দেবেন না ট্রাম্প

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদের রক্ষা করতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...