Home অর্থনীতি ক্ষমা চাইল উইলিয়াম অসলার হেলথ সিস্টেম
অর্থনীতিআন্তর্জাতিক

ক্ষমা চাইল উইলিয়াম অসলার হেলথ সিস্টেম

Share
Share

বয়স্ক একজন শিক রোগীকে ঘিরে ঘটনার জন্য ক্ষমা চেয়েছে উইলিয়াম অসলার হেলথ সিস্টেম। ওই ঘটনায় ওই শিখ রোগীর সম্মতি না নিয়েই মেডিকেল প্রয়োজন ব্যতিরেকে তার দাড়ি কামিয়ে দেওয়া হয়। ব্র্যাম্পটন সিভিক হসপিটালের এক কর্মী কাজটি করেন।

আগস্টের শেষ দিকে ৮৫ বছর বয়সী যোগিন্দার সিং কেলারকে টরন্টোর সেইন্ট ম্যাইকেল’স হসপিটাল থেকে ব্র্যাম্পটন সিভিকে স্থানান্তর করা হয়। গুরুতর অসুস্থতার কারণে সেখানে তাকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হয়।

তার পরিবারের সদস্যরা বলেন, পিল রিজিয়েেনর হাসপাতালটিতে আসার পর কর্মীরা তার দাড়ি কামানোর অনুমতি চান। কিন্তু বিশ^াসের কারণে পরিবারের সদস্যরা তাতে সম্মতি দেয়নি।
কিন্তু তাদের এই ইচ্ছার প্রতি শেষ পর্যন্ত সম্মান দেখানো হয়নি।

ওই ঘটনার পর পরিবারের সদস্যরা প্রতিবাদ করেনে এবং শেষ পর্যন্ত হাসপাতাল নেটওয়ার্ক ঘটনাটির তদন্ত শুরু করতে বাধ্য হয়। উইলিয়াম অসলার হেলথ সিস্টেম বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, তদন্ত শেষ হয়েছে এবং আমাদের বিদ্যমান চর্চা, প্রটোকল এবং নীতির ভিত্তিতে এখন বাড়তি পদক্ষেপ নিতে হবে। সাংস্কৃতিক সুরক্ষার ব্যাপারে কর্মীদের শিক্ষাও সংযোজন করতে হবে, যাতে করে এটা নিশ্চিত হয় যে, তারা নিরবচ্ছিন্নভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চাগুলোকে সম্মান প্রদর্শন করেন।

পদক্ষেপগুলো কী হবে সে ব্যাপারে বিস্তারিত বিবৃতিতে উল্লেখ করা হয়নি। হসপিটাল নেটওয়ার্ক বলেছে, এ ঘটনার সব দায় আমরা নিচ্ছি এবং রোগী ও তার পরিবারের কাছে আমরা গভীরভাবে ক্ষমা চাইছি। শিখ সম্প্রদায়েরও কাছেও আমরা ক্ষমা চাইছি। সেই সঙ্গে ক্ষমা চাইছি অস্বভাবিকভাবে সাংস্কৃতিকভাবে বিচিত্র্য কমিউনিটিগুলোর কাছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

ইরানে হামলা নিয়ে দোলাচলে ট্রাম্প, দূতদের মতামতের অপেক্ষায়

ইরানে হামলা চালানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ডোনাল্ড...

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারী আদালতে (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ...

বাংলাদেশ নিয়ে ফলকার টুর্ক : সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম

বাংলাদেশে জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে দমন–পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার...

ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি : ন্যাটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দেবেন না ট্রাম্প

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদের রক্ষা করতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...