Home আন্তর্জাতিক ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ডেতে সরকারি ছুটি চান সোল মামাকুয়া
আন্তর্জাতিকমতামতসাহিত্য

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ডেতে সরকারি ছুটি চান সোল মামাকুয়া

Share
Share

ন্যাশনাল ডে ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনকে সবেতন প্রাদেশিক ছুটি ঘোষণা করতে চান কুইন’স পার্কে অন্টারিওর একমাত্র ফার্স্ট নেশন প্রতিনিধি সোল মামাকুয়া। নিজস্ব ভাষায় শিগগিরই একটি আইন প্রস্তাব করতে যাচ্ছেন তিনি। দিনটি সংবিধিবদ্ধ ফেডারেল ছুটি। কিন্তু অন্টারিওতে প্রাদেশিক ছুটি নয়।

কিওয়েটিনুগের উত্তরপশ্চিম রাইডিংয়ের প্রতিনিধি ও নিউ ডেমোক্রেটিক পার্টির উপনেতা সোল মামাকুয়া চান অন্টারিও প্রাদেশিক সরকারও ফেডারেল সরকারের পদক্ষেপ অনুসরণ করুক। তিনি বলেন, আশা করি ডগ ফোর্ডের প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকার ধারণাটি সমর্থন করবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, দিনটিতে সবসময়ই যেটা হয় তা হলো ফার্স্ট নেশনের লোকজন ছুটি নেন এবং রিকসাইলে যায়। কিন্তু অন্য অন্টারিওবাসীর জন্যও দিনটি ছুটি থাকা গুরুত্বপূর্ণ, যাতে করে তারা দিনটি স্মরণ করতে পারে এবং আবাসিক স্কুলের প্রকৃত ইতিহাস জানতে পারে।

দেশজুড়ে সরকার ও চার্চ পরিচালিত শত শত আবাসিক স্কুলের ইনুইট, ফার্স্ট নেশন ও মেটিস লোকজন দিনটিকে নিপীড়ত হওয়ার স্বীকৃতি হিসেবে পালন করে থাকে। ব্রিটিশ কলাম্বিয়ার মতো কিছু প্রদেশে ফেডারেলি নিয়ন্ত্রিত কর্মীদের জন্য দিনটি সংবিধিবদ্ধ ছুটি। দিনটি ওরেঞ্জ শার্ট ডের রূপান্তর, যা শুরু হয় ২০১৩ সালে।

মামাকুয়া নিজেও আবাসিক স্কুলে যেতে বাধ্য হয়েছিন। তিনি বলেন, তিনি স্বচক্ষে ওইসব স্কুলের ভয়াবহতা প্রত্যক্ষ করেছেন। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ডেকে প্রাদেশিক সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাবসম্বলিত একটি প্রাইভেট মেম্বার বিল নভেম্বরে উত্থাপনের পরিকল্পনা করছেন তিনি। এর মধ্যে দোষের কিছু নেই। এটাই একমাত্র সঠিক কাজ।

কিংফিশার লেক ফার্স্ট নেশনের প্রতিনিধি মামাকুয়া বলেন, শোকের দিন না হয়ে এটা তার চেয়েও বেশি কিছু হওয়া উচিত। যেখানে সব অন্টারিওবাসী একটি ছুটির দিন পাবে এবং ওরেথঞ্জ শার্ট ডে কী সে সম্পর্কে জানার একটি সুযোগ পাবে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কী সে সম্পর্কেও জানার সুযোগ পাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

ইরানে হামলা নিয়ে দোলাচলে ট্রাম্প, দূতদের মতামতের অপেক্ষায়

ইরানে হামলা চালানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ডোনাল্ড...

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ?

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের...

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারী আদালতে (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ...

বাংলাদেশ নিয়ে ফলকার টুর্ক : সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম

বাংলাদেশে জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে দমন–পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার...