Home টরন্টোর খবর যোগাযোগের ভুলে ৭ অক্টোরের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি চাউ
টরন্টোর খবরনির্বাচিত

যোগাযোগের ভুলে ৭ অক্টোরের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি চাউ

Share
Share

৭ অক্টোবর হামলার বার্ষিকীর স্মরণসভায় যোগ দিতে না পারার কারণ হিসেবে সঠিক যোগাযোগের অভাব, ইমেইল হারিয়ে যাওয়া এবং ব্যস্ত সূচির কথা উল্লেখ করেছেন টরন্টোর মেয়র অলিভিয়া চাউ। বুধবার সিটি কাউন্সিলের বৈঠকের আগে সংবাদ সম্মেলনে চাউ আমাদের নগরীর গভীর ব্যথা ও যন্ত্রণার কথা স্বীকার করেন।

তিনি বলেন, ৭ অক্টোবর ছিল বহু মানুষের জন্যই কঠিন একটি দিন। এটা ছিল ইসরায়েলের ওপর হামাসের নৃশংস হামলার এক বছর পূর্তী। ওই হামলায় ১ হাজার ২০০ এর বেশি মানুষ নিহত এবং ২০০ জন অপহৃত হন। তাদের অনেকেই এখনো জিম্মি অবস্থায় রয়েছেন। টরন্টোর ইহুদি সম্প্রদায়ের জন্য দিনটি খুবই বেদনার।
কেন তিনি এখন কেবলমাত্র একটি বিবৃতি দিচ্ছেন? প্রতিষ্ঠাবার্ষিকীর পরদিন এক সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, তিনি বিবৃতিটি দিয়েছেন প্রকৃতপক্ষে শুক্রবার। প্রতিষ্ঠাবার্ষিকীর কয়েকদিন আগে। এটা খুবই বিস্তৃত বিবৃতি।

তিনি বলেন, যথেষ্ট ক্ষোভ আছে এবং ইহুদিদের স্মরণসভায় যোগ দিতে না পারায় আমি খুবই অনুতপ্ত। আমার কার্যালয় ও আয়োজকদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল বলে আমার ধারণা। কিন্তু সেটা অতীত।
চাউ বলেন, আয়োজক সংগঠক সেন্টার ফর ইসরায়েল অ্যান্ড জুইশ অ্যাফেয়ার্স (সিআইজেএ) এবং ইউজেএ ফেডারেশন অব গ্রেটার টরন্টোর সঙ্গে তিনি বৈঠকের আশা করছেন। এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য আমরা আলোচনা করব এবং ৭ অক্টোবর সন্ধ্যার অনুষ্ঠানে যোগ না দিতে পারার জন্য আমি ক্ষমা চাইছিল। একসঙ্গে শোক ও দুঃখ প্রকাশ করাটা গুরুত্বপূর্ণ। এটা ছিল গভীর বেদনার একটি দিন।

ভুল বোঝাবুঝি বলতে তিনি কী বোঝাতে চাইছেন? ব্যাখ্যা চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে বিস্তারিত জানি না। তবে আমার কার্যালয় কোনো ইমেইল পায়নি, যা তারা আমাকে পাঠাবে।

চাউ বলেন, সিটির আইটি বিভাগ বিষয়টি দেখছে। তবে এ ব্যাপারে আরও প্রশ্ন আসলে সেগুলো থামিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কানাডার টরন্টোতে স্থায়ী...

জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, শক্তিশালী বিরোধী দল হবে: তাহের

জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং শক্তিশালী বিরোধী দলের...

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ?

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের...

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট...