Home টরন্টোর খবর কানাডায় প্রথম এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত
টরন্টোর খবরনির্বাচিত

কানাডায় প্রথম এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত

Share
Share

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে। কিশোর বয়সী সন্দেহভাজন রোগীকে একটি শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর রয়টার্সের

কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, প্রদেশটিতে এ পর্যন্ত আর কোনো এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হননি। শনাক্ত হওয়া রোগী ‘খুব সম্ভবত’ কোনো পশু বা পাখির মাধ্যমে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমণের উৎস ও সংশ্লিষ্ট রোগীর সংস্পর্শে কেউ এসেছেন কি না, সেসব বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের একজন বনি হেনরি এক বিবৃতিতে বলেন, ‘এটি একটি বিরল ঘটনা। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ বা পুরো কানাডায় এইচ৫ বার্ড ফ্লুতে কারও আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। কানাডার বাইরে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে খুব অল্পসংখ্যক এমন রোগী শনাক্ত হয়েছেন। আর এ কারণেই ব্রিটিশ কলাম্বিয়ায় এ রোগের সংক্রমণ উৎস উদ্‌ঘাটনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছি আমরা।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কানাডার টরন্টোতে স্থায়ী...

জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, শক্তিশালী বিরোধী দল হবে: তাহের

জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং শক্তিশালী বিরোধী দলের...

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ?

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের...

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট...