Home টরন্টোর খবর কানাডায় টিকটকের কার্যালয় বন্ধের নির্দেশ
টরন্টোর খবরনির্বাচিত

কানাডায় টিকটকের কার্যালয় বন্ধের নির্দেশ

Share
Share

কানাডায় বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যালয়। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কার্যালয় বন্ধের নির্দেশ দিলেও এখনই দেশটিতে টিকটক অ্যাপ বন্ধ হচ্ছে না।

কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপা বলেন, টিকটকের চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স-সম্পর্কিত সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। যে কারণে টিকটকের কানাডা কার্যালয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কানাডার নাগরিকদের টিকটক ব্যবহার করার বা এতে কনটেন্ট তৈরি করার অধিকার খর্ব করবে না সরকার। একটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা বা না করা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কানাডার টরন্টোতে স্থায়ী...

জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, শক্তিশালী বিরোধী দল হবে: তাহের

জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং শক্তিশালী বিরোধী দলের...

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ?

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের...

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট...