Home বাংলাদেশের খবর ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ
বাংলাদেশের খবর

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

Share
Share

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (শাপলা কলি প্রতীকে) ১১৬ কেন্দ্রের সবগুলিতেই জয় পেয়ে ইতিহাস গড়লেন। অপরদিকে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বি গণঅধিকার পরিষদের (ট্রাক প্রতীকের) প্রার্থী জসিম উদ্দিন ভোট শেষে ফেইসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন। তবে জসিম উদ্দিন তার নিজের কেন্দ্রেই ৭৬৭ ভোটে হাসনাত আবদুল্লার কাছে পরাজিত হন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন. নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় শেষ হয়। সকাল ৭টা ৫০ মিনিটি হাসনাত আবদুল্লাহ উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।

এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন।

আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং পরবর্তীতে হাইকোর্টে লিব টু আপিল খারিজ হওয়ায় হাসনাত আবদুল্লার বিজয় প্রায় সুনিশ্চিত হয়ে যায়। কিন্তু এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপি সমর্থন দিলে তার ট্রাক প্রতীকের পক্ষে নামেন মঞ্জু মুন্সীসহ বিএনপির শীর্ষ চার নেতা। এরপর এ আসনে নতুন করে শুরু হয় ভোটের হিসাব। প্রচারনার শেষ দিনে জসিম উদ্দিনের পক্ষে প্রচারনায় গিয়ে ভোটারদেরকে হুমকি দেওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি থেকে বহিষ্কার হয় তিনি।

Share
Related Articles

জাফরুল্লাহর নাম নিয়ে আলোচনার পর স্বাধীনতা পুরস্কারের নিয়ম পরিবর্তন

স্বাধীনতা পুরস্কারের তালিকায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর নাম দ্বিতীয়বার আসা নিয়ে আলোচনা তৈরি...

আগামীকাল থেকে সব বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

বৈশ্বিক সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব সরকারি ও...

জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, শক্তিশালী বিরোধী দল হবে: তাহের

জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং শক্তিশালী বিরোধী দলের...

যমুনাই হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন!

বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর জন্য কোনো নির্দিষ্ট স্থায়ী সরকারি বাসভবন নেই। ‘গণভবন’কে ‘জুলাই...