টরন্টোর খবর
ছাত্রলীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে স্থানীয় ড্যানফোর্থ এভিনিউয়ে বাংলাদেশ সেন্টার এণ্ড কমিউনিটি সার্ভিসেস-এ এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দ। সার্বিক পরিচালনায় ও অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন সবুজ চৌধুরী। সার্বিক সহযোগিতায় নজরুল আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন – বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতৃক বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের অনন্য ভূমিকায় নিউক্লিয়াসের অবদান অবিসংবাদিত। নিউক্লিয়াস ছাত্রলীগ নেতৃবৃন্দেরই সৃষ্টি। ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীকার আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বক্তারা আরো বলেন- বিগত সরকারের আমলে কতিপয় টেন্ডারবাজ, ক্ষমতালোভী ও সন্ত্রাসী ছাত্রদের কারণে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত একটি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠনকে নিষিদ্ধকরণের ঘোষণা কোনভাবেই মানা তো যায়ই না, বরং একথা নির্দ্বিধায় বলা যায়, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে ফেলার এ এক গভীর চক্রান্ত। বক্তারা দৃঢ়তার সঙ্গে মুষ্টিবদ্ধ হাত তুলে বলেন – বাংলাদেশের মানুষ অতীতেও সবরকম চক্রান্তের মূলোৎপাটন করেছে। ইউনুস সরকারের চক্রান্তও সমূলে ধ্বংস করে দেবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন – সর্বজনাব আমিন মিয়া, দেলওয়ার এলাহী, আমিনুল ইসলাম সোহেল, মিজানুর রহমান জিতু, সুবেদুর রহমান মুন্না, নজরুল আহমেদ, সাইফুর রহমান খোকন, ইলিয়াসুর রহমান, আহবাবুর রহমান শিশু, মুস্তাকিন আহমেদ, আব্দুর রহিম, আরবাব খান, মোহাম্মদ আলী ও জোটন তরফদার।
টরন্টোর খবর
টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কানাডার টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন স্তরের মানুষ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সব ভাষার মানুষ ও জাতিগোষ্ঠীর মিলন মেলায় আজ কানাডার টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন টরন্টো কনসুলেট জেনারেল, টরন্টোর মেয়র চাও, লিবারেল এম পি পদপ্রার্থী ডলি বেগম, কনজারভেটিভ পদপ্রার্থী ড: তরুন, কানাডা আওয়ামীলীগ , টরন্টো আওয়ামীলীগ, জাতীয়তাবাদী দল কানাডা, যুবদল কানাডা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় ্যালামনাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, ফ্লিম ফেয়ার টরন্টো, উদিচি কানাডা , সোসাইটি অব টরন্টো সহ বিভিন্ন জেলা সোসাইটি সহ অন্যান্য সংগঠনেপুষ্পস্তবক অর্পণ করেন। জুলাই যোদ্ধা বা সমন্বয়কদের এবার দেখা যায়নি।
একুশের চেতনাকে ধারণ করেই ৬২ শিক্ষা আন্দোলন ৬৬ ছয় দফা , ৬৯ গণ আন্দোলন সর্বপরি ৭১ এর মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিল এবং একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল।
বার বার হোঁচট খেয়ে ২১ চেতনাকে ধারণ করেই ৯০ গণ আন্দোলন অর্জিত গণতন্ত্র আবারও হোঁচট খেয়েছে ৫ই আগস্ট । মব রাজত্বও দেখতে হয়েছে ।
টরন্টোর খবর
কানাডার সংসদ ভবনের সামনে ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান
কানাডার বাঙালি কমিউনিটি সার্ভিস সেন্টার (BCSCC) আয়োজনে কানাডার সংসদ ভবনের সামনে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও কানাডা’র প্রধানমন্ত্রীর দর্ফতরে স্বারকলিপি প্রদান করা হয়।
৮ এপ্রিল (মঙ্গলবার) কানাডা আওয়ামীলীগ, অন্টারিও আওয়ামী লীগ, ক্যুইবেক আওয়ামীলীগ অটোয়া আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আরও কয়েকটি অলাভজনক সংস্থা জিএথ্রিভিএইচ (গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যাণ্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি)(GA3VH) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অংশগ্রহণ করে।
বাংলাদেশের অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনুস ও তার সহযোগীদের পদত্যাগের দাবিসহ খুন, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়, অবস্থান কর্মসূচি শেষে হাউজ অব কমন্সে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে কানাডার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান , ১ নং সহ-সভাপতি আব্দুল কাদের মিলু, সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুস সালাম, BCSCC এর আবু সাইফুদ্দিন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশীর, সাঃ সম্পাদক মইনুল হোসেন, সাবেক উত্তর আমেরিকার মানবাধিকার চেয়ারম্যন উলিয়াম শ্লোন. মুক্তিযুদ্ধা রাজ্জাক হাওলাদার লেখক সাংকৃতিক ব্যক্তিত্ব দেলয়ার এলাহী , ইতরাত জুবেরি সেলিম , নারী নেত্রী শেখ শামসুন নাহার,GA3VH এর ইসরাত আলম সহ আরও অনেকে। ব্যপক সাংকৃতিক ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে কানাডার প্রধানমন্ত্রী কে স্বারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল বাংলাদেশে চলমান ইউনূস-শাসনের অধীনে মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সচেতনতা তৈরি করা।
প্রতিবাদকারীরা জানান, বাংলাদেশে প্রতিনিয়ত ডাকাতি, সন্ত্রাস, শিশু নির্যাতন ও সংখ্যালঘু নারীদের ওপর গণধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটছে। এ ছাড়া, রাজনৈতিক প্রতিপক্ষ ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলার ঘটনাও বাড়ছে বলে তারা বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।
টরন্টোর খবর
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি
বাংলাদেশের অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনুস ও তার সহযোগীদের পদত্যাগের দাবিসহ খুন, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে কানাডা আওয়ামী লীগের কর্মসূচি অনুষ্ঠিত।
৮ এপ্রিল (মঙ্গলবার) অটোয়ার হাউজ অব কমন্সের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি শেষে হাউজ অব কমন্সে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে কানাডার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কানাডা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান , ১ নং সহ-সভাপতি আব্দুল কাদের মিলু, সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুস সালাম, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশীর, টরন্টোর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাঃ সম্পাদক মইনুল হোসেন, মানবাধিকার চেয়ারম্যন উলিয়াম শ্লোন. মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাকসহ সাংকৃতিক ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে কানাডার প্রধানমন্ত্রী কে স্বারকলিপি প্রদান করা হয়।
-
টরন্টোর খবর11 months ago
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি
-
টরন্টোর খবর1 week ago
টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
-
আন্তর্জাতিক6 days agoইরানে হামলা নিয়ে দোলাচলে ট্রাম্প, দূতদের মতামতের অপেক্ষায়
-
বাংলাদেশের খবর3 weeks ago
ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব
-
বাংলাদেশের খবর3 weeks ago
‘দেশের ইতিহাসে অন্যতম ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে’
