Home টরন্টোর খবর ছাত্রলীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
টরন্টোর খবরনির্বাচিতবাংলাদেশি কমিউনিটি

ছাত্রলীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

Share
Share

সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে স্থানীয় ড্যানফোর্থ এভিনিউয়ে বাংলাদেশ সেন্টার এণ্ড কমিউনিটি সার্ভিসেস-এ এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দ। সার্বিক পরিচালনায় ও অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন সবুজ চৌধুরী। সার্বিক সহযোগিতায় নজরুল আহমেদ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন – বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতৃক বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের অনন্য ভূমিকায় নিউক্লিয়াসের অবদান অবিসংবাদিত। নিউক্লিয়াস ছাত্রলীগ নেতৃবৃন্দেরই সৃষ্টি। ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীকার আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বক্তারা আরো বলেন- বিগত সরকারের আমলে কতিপয় টেন্ডারবাজ,  ক্ষমতালোভী ও সন্ত্রাসী ছাত্রদের কারণে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত একটি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠনকে নিষিদ্ধকরণের ঘোষণা কোনভাবেই মানা তো যায়ই না, বরং একথা নির্দ্বিধায় বলা যায়, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে ফেলার এ এক গভীর চক্রান্ত। বক্তারা দৃঢ়তার সঙ্গে মুষ্টিবদ্ধ হাত তুলে বলেন – বাংলাদেশের মানুষ অতীতেও সবরকম চক্রান্তের মূলোৎপাটন করেছে। ইউনুস সরকারের চক্রান্তও সমূলে ধ্বংস করে দেবে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন – সর্বজনাব আমিন মিয়া, দেলওয়ার এলাহী, আমিনুল ইসলাম সোহেল, মিজানুর রহমান জিতু, সুবেদুর রহমান মুন্না, নজরুল আহমেদ, সাইফুর রহমান খোকন, ইলিয়াসুর রহমান, আহবাবুর রহমান শিশু, মুস্তাকিন আহমেদ, আব্দুর রহিম, আরবাব খান, মোহাম্মদ আলী ও জোটন তরফদার। 

Share
Related Articles

টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কানাডার টরন্টোতে স্থায়ী...

জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, শক্তিশালী বিরোধী দল হবে: তাহের

জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং শক্তিশালী বিরোধী দলের...

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ?

ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের...

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট...