Home বাংলাদেশি কমিউনিটি আমিরাতে বিক্ষোভ করা আরও ৭৫ বাংলাদেশির মুক্তি
বাংলাদেশি কমিউনিটি

আমিরাতে বিক্ষোভ করা আরও ৭৫ বাংলাদেশির মুক্তি

Share
Share

বাংলাদেশে গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। আজ শুক্রবার প্রবাসী বাংলাদেশিরা মুক্তি পেয়েছেন। এ নিয়ে ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করার অভিযোগে আটক মোট ১৮৮ প্রবাসী মুক্তি পেলেন।

আজ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সরওয়ার আলম। এর আগে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মিছিল ও বিক্ষোভ করায় আটক ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার।

ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সরওয়ার আলম লেখেন, ‘ছাত্র-জনতাকে হত‍্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার।’

সরওয়ার আলম আরও লেখেন, ‘এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত। আলহামদুলিল্লাহ্। ধন‍্যবাদ সংশ্লিষ্ট সকলকে।’

Share
Related Articles

কানাডার সংসদ ভবনের সামনে ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান

কানাডার বাঙালি কমিউনিটি সার্ভিস সেন্টার (BCSCC) আয়োজনে কানাডার সংসদ ভবনের সামনে অন্তর্বর্তীকালীন...

কানাডার প্রাদেশিক নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

কানাডার প্রাদেশিক নির্বাচনে পার্লামেন্ট সদস্য হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। বৃহস্পতিবার (২৭...

বাংলাদেশে চলমান সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতির বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের বিবৃতি

বাংলাদেশে চলমান সন্ত্রাস, জঙ্গিবাদ, অত্যাচার, অনাচার ও অপরাজনীতির বিরুদ্ধে ১৭ দেশের ১২৯...