Home কানাডার খবর অবশেষে পদত্যাগের ঘোষণা কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডের
কানাডার খবর

অবশেষে পদত্যাগের ঘোষণা কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডের

Share
Share

কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার তিনি এই ঘোষণা দেন। এটিই এখন পর্যন্ত জাস্টিন ট্রুডোর লিবারেল সরকারে সবচেয়ে প্রণিধানােগ্য পরিবর্তন।

ফ্রিল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার আপনি আমাকে অর্থমন্ত্রীর দায়িত্ব আর পালন না করার আহ্বান জানিয়ে মন্ত্রিসভায় অন্য মন্ত্রণালয় সামলানোর কথা বলেছিলেন। সব কিছু চিন্তা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমার জন্য একমাত্র সৎ ও সঠিক পথ হচ্ছে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, একজন মন্ত্রীকে অবশ্যই পূর্ণ আস্থা নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলতে হবে। আপনার সিদ্ধান্তের মাধ্যমে আপনি এটা পরিস্কার করে দিয়েছেন যে, এরপর থেকে আমি আর সেই আস্থা বিশ^াসযোগ্যভাবে উপভোগ করতে পারব না। কর্তৃত্বও ধরে রাখতে পারব না। কানাডার জন্য সর্বোত্তম পথ কী তা নিয়ে গত কয়েক মাসে আমাদের মধ্যে মতভেদ হয়েছে। আমাদের দেশ বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তার সরকারের ফল ইকোনমিক আপডেট প্রকাশের আগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন।

ফ্রিল্যান্ডের এই ঘোষণার পাশাপাশি আরেকটি খবরও এসেছে এবং তা হচ্ছে আবাসনমন্ত্রী শন ফ্রেজার আর নির্বাচনে অংশ নেবেন না।
ফ্রিল্যান্ড বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে আগ্রাসী অর্থনৈতিক জাতীয়তাবাদ বেছে নিতে চাইছে। কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি এর মধ্যে অন্যতম। আমাদেরকে এই হুমকি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

Share
Related Articles

টরন্টো স্থায়ী শহীদ মিনার-এ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর...

৭ অপরাধী চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলো কানাডা

মাদক, সন্ত্রাস ও অর্থপাচার রোধে সম্প্রতি কিছু সিদ্ধান্ত নিয়েছে উত্তর আমেরিকার দেশ...

টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজ উল্টে আহত ১৮

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে।...

স্কারবো সাউথওয়েস্টে তিন নারী প্রার্থী: আমার বাজির ঘোড়া ডলি বেগম, আপনার কে?

হ‍্যাট্টিক জয়ের জন‍্য লড়ছেন বাংলাদেশি কমিউনিটির গর্ব স্কারবো সাউথওয়েস্টের এমপিপি ডলি বেগম।...