সাহিত্য

সাহসী প্রতিবাদ

Published

on

আজ থেকে আমিও চরকা কাঁটবো,
পথ শেষ না হতেই
নতুন পথের দিকে হাঁটবো।
কি জানি কোন্ আশংকায়
কাকগুলো আকাশে উড়ে গেলো,
মাঠে শিশুরা নিত্যদিনের খেলা রেখে-
হঠাৎ বাড়িমুখে দৌড়ে গেলো।
কিন্তু আমি আর নড়বো না,
কাকতাড়ুয়ার মতো এক পায়ে দাঁড়িয়ে থাকবো।
নিজের ছায়ার সাথেই যুদ্ধ করে চলবো।
ঝুলা পাড়ার শাড়ি লুঙ্গি গামছা –
আজ সব কিনে নিবো,
তবে অর্থ দিয়ে নয়-
টগবগে জোয়ানের শক্ত পেশীর যুদ্ধে-
কিছু তাজা প্রাণের রক্ত দিয়ে কিনবো।
আমিও চরকা কাটবো।

যেদিন ছায়াকে করেছি ভয় মুক্ত,
সেদিন থেকেই আমার পৃথিবী উন্মুক্ত।

আমার চিন্তাগুলো সৈনিকের ছুঁড়া গুলির মতো
দিগবিদিক ছুটে বেড়ায়-
কি করে হই শান্ত?
অন্ধকারেই হাঁটবো নতুন পথের আশায়,
বাজপাখির তীক্ষ্ণ চোখ দিয়ে
এবার পৃথিবীটাকে নতুন করে দেখবো।
আমিও চরকা কাঁটবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version